স্টাফ রিপোর্টার
দুটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে অনিয়মের জন্য ভ্রাম্যমাণ আদালত ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার দুপুরে র্যাবসহ ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আরিফ আদনান জানান, শহরের আনিসা হেলথ কেয়ারে সুনামগঞ্জ সদর হাসপাতালের একজন সেবিকা হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়কালে এসে ডিউটি করায় এবং ওই ক্লিনিকের ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শহরের পুরাতন বাসস্টেশনের হিলিং ল্যাবকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ক্লিনিকের মূল্য তালিকার সঙ্গে গ্রাহকের কাছ থেকে আদায় করা টাকার মিল পাওয়া যায় নি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় র্যাব’এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক ফয়সল আহমেদ ও এএসপি আব্দুল্লাহ্ রাসেলসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।


