স্টাফ রিপোর্টার
শহরের মদনীয়া মাদ্রাসার সামনে সুনামগঞ্জ-সিলেট রোডে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার দুই শিক্ষার্থী জিয়াউর রহমান ও সুয়েব আহমদসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে যাত্রীবাহী সিএনজি ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে দুর্ভোগে পড়েন সুনামগঞ্জ-সিলেট রোডে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। মাদ্রাসার শিক্ষক মাও. দিলোয়ার হোসেন, মাও. হাম্মাদ আহমদ, মাও. তারেক আহমদসহ শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার সামনে সুনামগঞ্জ-সিলেট রোডে ঢাকাগামী বাসগুলো রাখার কারণে প্রায়ই গাড়ির দুর্ঘটনা ঘটছে। তাই সুনামগঞ্জ-সিলেট রোডের ওপর থেকে বাসস্ট্যান্ড তোলে নেওয়ার দাবি জানান তাঁরা।
অবরোধ চলাকালে ট্রাফিক সার্জেন্ট সালাহ উদ্দিন কাজল উপস্থিত হয়ে তাঁদের দাবির কথা শুনে সান্তনা দেন এবং বাসগুলো অন্যত্র সরিয়ে নিতে বাস কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন বলে আশ্বাস দেন।
সুনামগঞ্জের ট্রাফিক সার্জেন্ট সালাহ উদ্দিন কাজল ৩য় পৃষ্ঠায় দেখুন
বলেন, ‘মাদানিয়া মাদ্রাসার সামনে গাড়ি দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। পরে শিক্ষার্থীরা সড়কে অবরোধ করে। অবরোধ চলাকালে আমি উপস্থিত হয়ে তাঁদেরকে সান্তনা দেই এবং মাদ্রাসার সামনে গাড়ি না রাখার জন্য বাস কর্তৃপক্ষের সাথে আলোচনা আশ্বাস দেই।’


