স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা চার্জশীট গঠনের প্রতিবাদে শহরের ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল সমাবেশ করেছে। শনিবার দুপুরে ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্টেন্ড এলাকা থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুলিশের বাধার মুখে কালীবাড়ি পয়েন্ট এলাকায় সমাবেশ করেন নেতাকর্মীরা।
জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শামসুজ্জামান, তোফাজ্জল হোসেন, আনোয়ার জাবেদ, জামাল উদ্দিন বাকের, সদর থানার ছাত্রদলের আহবায়ক শামসুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
- কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে উত্তেজনা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শাš
- মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধিদের সংবর্ধনা দিল সদর ইউনিট


