স্টাফ রিপোর্টার
বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পলাতক আসামীদের দেশের মাটিতে এনে অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। রবিবার দুপুর ১ টায় হোসেন বখ্ত চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখ্ত জগলুল।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান।
সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টরু পারিচালনায়, মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শুভ দাস, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক রাহুল পুরকায়স্থ, প্রচার সম্পাদক তানজিলরি রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,ছাত্রলীগ নেতা মাজেদ তালুকদার, এইচএম কাওসার, মনসুর আহমেদ, রিপন মিয়া, লতিফুর রহমান জিসান প্রমুখ।


