স্টাফ রির্পোটার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সকাল ১১ টায় শহরের পৌরবিপণি এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মঈন খান ময়নার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল লতিফ জেপি, আতম মিসবাহ, নূর
হোসেন, নুরুল হক আফিন্দি, আবুল কালাম, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সোহেল আহমদ, ছাত্র নেতা সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, রুহুল আমীন, রফিকুল ইসরাম, সিরাজুল ইসলাম, সুকেশ চন্দ্র দেবনাথ, রমজান আলী, শাহজাহান মাষ্টার, আমিনূর রশীদ আমিন, দেওয়ান রাকিন আনোওয়ার, মদরিছ চৌধুরী, আব্দুল মতিন, অ্যাড. কামাল আহমদ, আব্দুল মজিদ, আলী আহমদ মুবারক, হোসেন আমীর, শামীম আহমদ, মোস্তফা আহমদ, আনোয়ার হোসেন, ছাত্র নেতা রুহুল হাসান, রূপক, জুনায়েদ, আলম, শরিফ প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা প্রত্যাহার ও হয়রানিমূলক মামলা দেয়া থেকে সরকারকে সরে আসার আহবান জানান।


