শহরে দিন দুপুরে চুরি

স্টাফ রিপোর্টার
উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম’র বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে শহরের মুহাম্মদপুর এলাকায় তাঁর
বাসায় এই চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
জাহাঙ্গীর আলম জানান, তিনি বাসা তালাবদ্ধ করে বেলা ১১ টার দিকে বেরিয়ে যান। পরে দুপুর পৌনে ২টায় তাঁর স্ত্রী ঘরে ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা। তিনি
অনুমান করেন চোর তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির কিছু স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে খবর দেন।
তখন পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চোর ধরার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।