স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ৭৬তম জন্মদিন উদযাপন করেছে সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের হাজীপাড়া এলাকায় উইমেন চেম্বারের কার্যালয়ে পরিকল্পনামন্ত্রী এম, এ মান্নানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি হুসনা হুদা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের পরিচালক সৈয়দা ফারহানা ইমা, দিলশাদ বেগম, শিউলি হক, শিখা পাল, শিউলি পাল, এড. নাসরিন, সুনামগঞ্জ পরিবহন সমিতির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমেদ, লায়েছ আহমেদ, রাশেদুল হাসান ইফতিসহ উইমেন চেম্বারের সদস্যবৃন্দ।
এসময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।


