আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস সম্পর্কে জনগণকে অবহিত এবং দুর্নীতিবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ, সুনামগঞ্জ ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শ্লোগান নিয়ে শহরের বিভিন্ন জায়গায় দুর্নীতিবিরোধী স্টিকার ক্যাম্পেইন পরিচালনা করেছে।
ইয়েস সদস্যগণ পিকআপ ভ্যানে করে শহরের বিভিন্ন জায়গায় যথাক্রমে পৌর মার্কেট, ট্রাফিক পয়েন্ট, সুরমা ব্রীজ, পুরাতন বাস স্টেশন, জর্জকোট এলাকাসহ সুনামগঞ্জ সরকারি কলেজে দুর্নীতিবিরোধী স্টিকার, পোষ্টার নিয়ে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ এই ক্যাম্পেইন পরিচালনা করে। এছাড়াও তাঁরা বিভিন্ন দোকান, অফিস, রিক্সা, অটোরিক্সা, সিএনজি এবং বাসে এই স্টিকার, পোস্টার নিয়ে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন করে। স্টিকার ক্যাম্পেইন এর পাশাপাশি তারা তথ্য অধিকার আইন বিষয়ক লিফলেট এবং তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য কিভাবে আবেদন ফরম পুরণ করতে হয় তা জনগণকে অবহিত করে।
উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ টিআইবি, সনাক সুনামগঞ্জের উদ্যোগে সকালে সাইকেল র্যালি এবং এরপরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিকাল সাড়ে ৪ টায় ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের উদ্যোগে পৌর চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুর্নীতিবিরোধী ভিডিও নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)


