স্টাফ রিপোর্টার
শহরের ষোলঘর পয়েন্ট এলাকা থেকে ধোপাখালী স্লুইস গেইট পর্যন্ত বিস্তৃত এলাকায় সকাল থেকে বিকাল বেলায় ইভটিজারদের দৌরাত্ম বেড়ে যায়। ষোলঘর এলাকার উঠতি বয়সের কিছু বখাটে রাস্তার পাশে বিভিন্ন অজুহাতে রাস্তায় দাঁড়িয়ে থেকে ছাত্রীদের উত্যক্ত করে। অবশেষে এক বখাটেকে পাকড়াও করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে স্কুলে যাচ্ছিল এক ছাত্রী। ষোলঘর পয়েন্টে ওই স্কুল ছাত্রীর হাত ধরে টান দেয় ষোলঘর পশ্চিম পাড়ার লুক্কুু মিয়ার ছেলে বখাটে ফয়ছল (২০)। পরে ওই ছাত্রী বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবককে জানায়। খবর পেয়ে সদর থানার এসআই মীর শিবলী কায়েছ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বখাটে ফয়ছলকে আটক করে। পরে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত ফয়ছলকে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
এদিকে বুধবার গভীর রাতে পুলিশ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মাতলামী করার সময় সুরমা ইউনিয়নের হালুয়াঘাট এলাকার আলী আমজদের ছেলে মাঈন উদ্দিন (২২) ও শহরের মল্লিকপুরের মুহিবুর রহমানের ছেলে সাহিদ মিয়াকে (২০) আটক করে। পরে আটককৃত দুই মাতালকে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত নাহিদকে ১৫ দিন ও মাঈন উদ্দনকে ৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। সদর থানার পুলিশ দ-প্রাপ্ত তিন যুবককে বৃহস্পতিবার বিকালেই জেল হাজতে পাঠায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে বখাটে ফয়ছলকে আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদ- দিয়েছেন। এছাড়া আটককৃত দুই মাতালকে পৃথক কারাদ- দিয়েছেন আদালত।


