ছাতক প্রতিনিধি
ছাতকে অপহরণের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় মামলা রেকর্ড করেছে পুলিশ।
৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা দায়ের করা হয়। এদিকে বুধবার রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে মামলার এজহারভূক্ত আসামী সিয়ার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অপহরণের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহৃত ওই স্কুল ছাত্রী অষ্টম শ্রেণীর ছাত্রী। গত ২২ এপ্রিল সন্ধ্যায় গ্রামের বাড়ীর আঙ্গিনা থেকে একই গ্রামের লম্পট আইয়ুব আলী ফকিরসহ তার সহযোগিরা তাকে অপহরণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুহেল আহমদ জানান, অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের জোর চেষ্টা চলছে।


