স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের নতুন আহবায়ক কমিটি গঠন হওয়ায় শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শহরের হোসেন বখত চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রমিজ বিপণীস্থ জেলা
আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে এক সমাবেশে হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য ও ফতেপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের নব নির্বাচিত আহবায়ক শাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল, মহিবুর রহমান মুহিম, সদস্য আমিনুল হক প্রমুখ।


