শহরে যুব লীগের মিছিল

স্টাফ রিপোর্টার
জেলা যুব লীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবারও শহরে মিছিল করেছে জেলা যুবলীগ। স্টেশন রোডের রমিজ বিপণির সামনে থেকে বৃহস্পতিবার   
 বিকাল ৫ টায় বের হওয়া মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রমিজ বিপণির চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অ্যাড. আমিনুর রশিদ রনক, এহসান আহমদ উজ্জ্বল, পৌর কাউন্সিলর আবাবিল নূর, জেবুল আহমদ, দীপংকর কান্তি দে প্রমুখ।