দিরাইয়ে বিএনপির সমাবেশ

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ করেছে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তাহির রায়হান চৌধুরী গ্রুপ।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার তাড়ল ইউনিয়নের নোয়াগাঁও বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বার আব্দুল জব্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাস্বেকদলের সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম মখদ্দুছের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সস্পাদক সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুস শহিদ চৌধুরী।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন মিলাদ প্রমুখ।