শহরে ৫ মিনিটের মধ্যে আইনজীবীর মোটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্টার
শহরের পুরাতন বাস স্টেশনের প্রাইম ব্যাংকের মূল প্রবেশ পথের সম্মুখ থেকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনূর আলীর মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার বিকাল ২ টা ৪৭ মিনিটে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে রাতে থানায় নিয়মিত মামলা হয়েছে।
শেরেনূর আলী জানান, সোমবার বিকাল ২ টা ৪২ মিনিটে তিনি প্রাইম ব্যাংকের মূল প্রবেশ পথের সম্মুখে তার ব্যবহৃত লাল রঙের হিরো স্পেøনডার মোটর সাইকেলটি (নম্বর সুনামগঞ্জ হ- ১১-১২১৯) রেখে ব্যাংকে ঢুকেন। ১০ মিনিট পর নেমে এসে দেখনে মোটর সাইকেল নেই। পাশের মার্কেটের সিসি ক্যামেরায়    
দেখা যায় (অস্পষ্ট) ২ টা ৪৭ মিনিটে এক তরুণ সাইকেল নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছে।  
শেরেনূর আলী তাৎক্ষণিক চুরির বিষয়টি পুলিশ সুপার-সহ আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন চেকপোস্ট তল্লাশী হলেও মঙ্গলবার পর্যন্ত সাইকেল উদ্ধার হয়নি। সোমবার রাতে অ্যাড. শেরেনুল আলী এ ব্যাপারে সদর থানায় নিয়মিত মামলা (নম্বর- ৮, তাং ১০.১০.২০১৬)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।