স্টাফ রিপোর্টার
দেশব্যাপি সাঁড়াশি অভিযানের তিন দিন রবিবার সুনামগঞ্জ সদর থানা পুলিশ সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, শহরের জামতলা এলাকার মৃত ফনীন্দ্র তালুকদারের ছেলে পংকজ কান্তি তালুকদার (৪০), ওয়েজখালী এলাকার মো. আব্দুল মালিকের ছেলে রিনা বেগম (৩২)।
রবিবার দুপুরে পংকজ কান্তি তালুকদারকে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে ও রিনা বেগমকে ওয়েজখালী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দু’জনই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। এছাড়া পুলিশ বিকালে সদর উপজেলার পুরাতন লক্ষণশ্রী এলাকার গুচ্ছগ্রামের আ. ছাত্তারের ছেলে জিআর মামলার পলাতক আসামী সফিক মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।’


