স্টাফ রির্পোটার
শহীদ আবুল হোসেন ক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শনিবার রাত ৮ টায় পৌরশহরের বাঁধনপাড়াস্থ ড্যাফডিল কিন্ডার গার্টেন’র মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়।
শহীদ আবুল হোসেন ক্লাব সভাপতি আনোয়ার চৌধুরী বাপ্পির সভাপতিত্বে ও সমাজকল্যাণ সম্পাদক বিজন কান্তি দে বিল্টুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শান্তিবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অ্যাড. বজলুল রশীদ, চেম্বার অব কর্মাস এর পরিচালক এনামুল হক, ডাচ্ বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক জ্যোতিলাল গোস্বামী, সুনামগঞ্জ পৌরসেভার কাউন্সিলার চঞ্চল কুমার লৌহ ও গোলাম সাবেরীন সাবু, বাঁধন ক্লাবের সভাপতি আকবার আলী, মনির শাহ্, বাঁধন পাড়া পুজা কমিটির সভাপতি সেবরাজ মন্ডল, শহীদ আবুল হোসেন ক্লাব’র সাধারণ সম্পাদক জাকারিয়া আলম অপু, সাংগঠনিক সম্পাদক সাহাদাৎ হোসেন তারেক প্রমুখ।
উল্লেখ্য, প্রতিযোগিতায় শহরের ১৬ টি টিম প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২১ শে ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
- দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- দোয়ারায় ‘আলোকিত শহিদ স্যার’ বই’র প্রকাশনা অনুষ্ঠান


