স্টাফ রিপোর্টার
শহীদ আবুল হোসেন মিলনায়তনকে অত্যাধুনিক মিলনায়ন করার লক্ষে ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ এই তথ্য জানিয়েছেন।
জেলার সবচেয়ে বড় মিলনায়তন হিসাবে গড়ে তোলা হবে শহীদ আবুল হোসেন মিলনায়তনকে। বর্তমান শহীদ আবুল হোসেন মিলনায়তন ভেঙে।পুরাতন সার্কিট হাউসের দিকে আরো ১৬ ফুট জমি নিয়ে নতুনভাবে গড়ে তোলা হবে দুই তলা বিশিষ্ট এই মিলনায়তন। এক হাজার পাঁচ’শ আসন বিশিষ্ট মিলনায়তনের দু’তলায় লাইব্রেরি এবং ঐতিহাসিক নিদর্শন সমূহ থাকবে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ বলেন, ‘অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নির্দেশে তারা অত্যাধুনিক করে তৈরি করার
জন্য শহীদ আবুল হোসেন মিলনায়তনের ডিজাইন ও প্রাক্কলন তৈরির কাজ শুরু করেছেন।’


