শহীদ আবুল হোসেন স্পোর্টিং ক্লাবকে জার্সি প্রদান

শহরের হাছননগরের (উপত্যকা) শহীদ আবুল হোসেন স্পোর্টিং ক্লাবকে এক সেট জার্সি প্রদান করেছেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহাব উদ্দিন। বৃহস্পতিবার বিকালে নিজ বাসায় এসব জার্সি প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রস্তাবিত সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আদনান চৌধুরী বাপ্পী, অ্যাড. অমিত রায়, পিন্টু বণিক, বিজন কান্তি দেব, বিল্টু দেব। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের  সদস্য রুয়েল তালুকদার, মাসুম তালুকদার, ইউসুফ আহমদ, তারেক আহমেদ, কাওছার আহমদ, ছাদিক মিয়া, দুর্জয় দত্ত পুরকায়স্থ, মামুন আহমেদ ও সোহেল আহমদ। (প্রেস বিজ্ঞপ্তি)