স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে চুরি হয়েছে। এ ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে।
পাঠাগারের লাইব্রেরিয়ান আকিক জাবেদ জিডিতে উল্লেখ করেছেন, শুক্রবার সন্ধ্যা ৭ টায় পাঠাগার অন্যান্য দিনের মতো বন্ধ করে অন্যান্য দিনের মতো বাড়ী ফিরেন তারা। শনিবার
বিকালে পাঠাগার খোলে দেখেন পশ্চিম দিকের গ্লাস ভাঙা এবং জানালার পাশের একটি বইয়ের প্যাকেট থেকে ‘রোমের ইতিকথা’ নামের বইটি নিয়ে গেছে।
শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ জানান,‘অন্য কোন মালামাল খোয়া গেছে কী-না, খোঁজে দেখা হচ্ছে। বিষয়টি পাঠাগারের সভাপতি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে।’
- বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধে ৩ ব্যক্তি আহত
- হিলিপের ২৯ লাখ টাকার উন্নয়ন প্রকল্প- এক বছরের মাথায় ভেঙ্গে গেছে ছয়হারা বোট ল্যান্ডিং ঘাট


