শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাঠাগার মিলনায়তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় বীর মুক্তিযোদ্ধা সুশান্ত রঞ্জন ভদ্র (সাধন ভদ্র) কে প্রথম বারের মতো শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পদক প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সিনিয়র আইনজীবী ও কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী।
শাহ আবু নাসের ও অ্যাড. মাহবুবুল হাছান শাহীনের সঞ্চালনায় সভায় মানপত্র পাঠ করেন পাঠাগারের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
মুশফিকুর রহমান কে বর্ষসেরা বই পাঠক পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তানিম আশরাফ ২য় ও জুরায়ের আহমদ ৩য় বর্ষসেরা বই পাঠক পুরস্কার পেয়েছেন। পাঠাগারের অফিস সহায়ক কাওসার আলম কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এরপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মাছুদ আহমদ, আছাদুর রহমান, মশিউর রহমান, অ্যাড. বিমান রায়, অ্যাড কাওসার আহমদ, অ্যাড মল্লিক মইন উদ্দিন সোহেল, ডা. মুর্শেদ আলম, নাসরিন আক্তার খানম, আব্দুল্লাহ আল নোমান।
এর আগে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করা হয়।