মো: আব্দুর রাজ্জাক এডভোকেট
মাগো চেয়ে দেখ
তোমার আদরের মানিক
আবার এসেছে ফিরে
তোমায় দেখার তরে॥
সে যে মরেনি
হারিয়েও যায়নি
লুকিয়েও রয়নি
আছে ষোল কোটি বাঙালির অন্তরে
বাংলার আকাশে-বাতাসে
সে যে আছে মিশে
প্রতি ধূলিকার মাঝে
সে যে আছে সবার ঘরে॥
মাগো তুমি কেঁদো না
অন্তরে ব্যথা পেও না
আমি যে শহীদ মাগো
তোমার ভাষার তরে॥
এমনি একুশের দিনে
মাগো আশীর্বাদ দিও মোরে
থাকি যেন অমর হয়ে
বাংলার পথে প্রান্তরে॥


