শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মানববন্ধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, এফ আইভিডিবির আর এম মো. বজলুর রহমান, জয়কলস ইউপি সদস্য তৈয়বুন নেছা, সমাজকর্মী জয়ন্ত ব্যানার্জি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।