শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলা খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে এর উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, শান্তিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি বিউটন চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস প্রমুখ।


