শাল্লা শত্রুমুক্ত দিবস পালিত

পি সি দাশ, শাল্লা
শাল্লায় ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর মুক্তিবাহিনীর নিকট রাজাকার ও পাকিস্তানী হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। তৎকালীন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সুকুমার চন্দ্র দাসের নেতৃত্বে (বর্তমান থানা প্রাঙ্গণে) মুক্তিবাহিনীর নিকট ৭ জন পাকসেনা সহ বেশ কয়েকজন রাজাকার, আলবদর ঐদিন আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ঐতিহাসিক দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গণমিলনায়তনে সামনে এসে শেষ হয় । সেখানে উপস্থিত সকলে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। পরে উপজেলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ শাল্লা উপজেলা ইউনিটির আয়োজনে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান রিপন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. অবনী মোহন দাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা জগদীশ সরকার প্রমুখ ।