শান্তিগঞ্জ অফিস
‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে সুনিশ্চিত, রেণু পোনা নিধন বন্ধ করি, মৎস্য সম্পদ রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এবং ২০২২-২০২৩ অর্থ বছরে হাওরে দেশীয় পোনামাছ সংরক্ষণ এবং অবাধে মা মাছ ও রেণু পোনামাছ নিধন বন্ধে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের নিমিত্তে শান্তিগঞ্জে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এন্ড নিউট্রিশন এ্যাক্টিভিটি ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের সহযোগিতায় সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ স্পেশালিষ্ট কিংকর চন্দ্র সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ, শান্তিগঞ্জ হ্যাচারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, উক্ত সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ব্যক্তিদের মধ্য থেকে মতিউর রহমান, জাকারিয়া আহমেদ প্রমুখ।


