শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রতীক বরাদ্দের আগেই পাথারিয়া ইউনিয়নের গ্রামে-গঞ্জে, হাট বাজারে ও বিভিন্ন বাড়ীতে ব্যানার সাঁটিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামছুল ইসলাম রাজা।
জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার কথা।
পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামছুল ইসলাম রাজা ডিজিটাল ব্যানার- পোস্টার সেঁটে নৌকা মার্কার প্রচার শুরু করেছেন।
এ প্রসঙ্গে শামছুল ইসলাম রাজা বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আমার জানা ছিল না। আমার এক সমর্থক ব্যানারটি টাঙ্গিয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, প্রতীক বরাদ্দের আগে কেউ পোস্টার-লিফলেট, প্রচারণা কিছুই করতে পারবে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


