শান্তিগঞ্জ প্রতিনিধি
‘মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বীরগাঁও খালপাড় সচেতন যুবসমাজ। পূর্ব বীরগাঁও ইউনিয়নের খালপাড় গ্রামের মাঠে শুক্রবার বিকাল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) ছকিনা আক্তার। সাংবাদিক শহিদ নূর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সহকারি পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশিস ধর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রথম খেলায় চাচা-ভাতিজা একাদশকে ১ গোলে হারায় ইয়াংস্টার ডুংরিয়া। দ্বিতীয় খেলায় বিশ্বম্ভপুর উপজেলার ভাদেরটেক স্পোর্টিং ক্লাব কে ২ গোলে হারায় স্বাগতিক ইয়াহিয়া এন্ড শাফিউর একাদশ বীরগাঁও।
খেলা পরিচালনা করেন শামীনূর রহমান, আশরাফুল হক রুজেল ও আজহারুল ইসলাম আজাদ। খেলায় যৌথভাবে ধারা বিবরণী করেন ইয়াকুব শাহরিয়ার ও শহিদ নূর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক খান, পূর্ব বীরগাঁও ইউপি সদস্য জুবায়ের আহমদ, আবদুল বাসির, দিদারুল আলম দিদার, মনির মিয়া, মাছুম আহমদ, বিশিষ্ট মুরব্বি তয়ফুর রহমান, নূর জালাল করিম, আহমেদুল কবির সামুয়েল, মুজিবুর রহমান সুমুল, নায়েব আলী, ওয়াসিম রায়মন, সজিবুর রহমান, ছইদুর রহমান, বাবুল নাহিদ, সাদিকুর রহমান, কবি আজমল আহমদ, সুয়েব আহমদ, সাইদুল ইসলাম প্রমুখ।


