Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শান্তিগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শান্তিগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসহায় ৮০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে থাকা বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এসব পরিবারে লেপ বিতরণ করেন গণমাধ্যমকর্মী ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ার। শুক্রবার বিকাল ৩টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে।
ইয়াকুব শাহরিয়ার জানান, ২০১৫ সাল থেকে ফেসবুকে ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বিভিন্ন অসহায় ব্যক্তির চিকিৎসা ব্যয়, শীতবস্ত্র ও ঈদবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সামগ্রী বিতরণসহ অন্যান্য সামাজিক সহযোগিতামূলক কর্মকা- করে আসছেন তিনি। এর ধারাবাহিকতায় এ বছরও টাকা সংগ্রহ করে ৮০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করেছেন তিনি। এসব কাজে প্রবাসী, দেশে থাকা বিত্তবান ও এলাকার স্থানীয় লোকজন তাকে ব্যপকভাবে সাপোর্ট করেন। এজন্য সকলকে ধন্যবাদ জানান।
শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য রাখেন সাংবাদিক জামিউল ইসলাম তুরান, নাহিদ আহমদ, ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আতিকুর রহমান আতিক ও সমাজকর্মী মামুনুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী সজরুল ইসলাম, সাইফুল ইসলাম, তামিম আহমদ, জাহিদুল ইসলাম, সজল সূত্রধর ও মাহবুব হাসান অনিক প্রমুখ।