Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
সেই শামীম আবারও গ্রেপ্তার – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

সেই শামীম আবারও গ্রেপ্তার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের পল্লীতে নানা অপরাধ কা-ে জড়িত শামীম মিয়া (৩৪) কে এবার মাদক মামলায় শর্টগানের কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাতে শামীমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। আলোচিত এই শামীম উপজেলার পাইলাগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীমকে বৃহষ্পতিবার রাতে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে শর্টগানের দু’টি কার্তুজ উদ্ধার করা হয়। কিন্তু তার সাথে থাকা অপর এক সঙ্গী পালিয়ে যায়। এ ঘটনায় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তালুকদার বাদী হয়ে শামীমকে প্রধান আসামী করে পালিয়ে যাওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শামীমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ অক্টোবর গোতগাঁও গ্রামের এক মেয়েকে ধর্ষণ ও মেয়ের বাবাকে পিঠিয়ে আলোচনায় আসে শামীম। আলোচিত এ ঘটনার মূল আসামি শামীমকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ ডিবি। পরে ৭ দিনের রিমান্ড ও ৫ মাস কারাভোগের পর জামিনে বের হয়ে ওই মেয়েকে বিয়ে করে শামীম। এছাড়াও নানা সামাজিক অপরাধ কা-ে সে জড়িত বলে অভিযোগ রয়েছে।