শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে র্যালি করেছে শান্তিগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। শুক্রবার সকাল ১০টায় উপজেলার পশ্চিম পাগলা এলাকায় এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
সকালে শ্রীশ্রী রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির (উপজেলার কেন্দ্রিয় রামকৃষ্ণ মন্দির) থেকে শুরু হয় র্যালি। পাগলা-বীরগাঁও সড়ক হয় পাগলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। পরে পালপাড়ার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রামকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।
এসময় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, প্রাক্তন ইউপি সদস্য ধীরেন্দ্র পাল ধীরু, রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবুল চক্রবর্তী, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সিতাংশু শেখর ধর সিতু, শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু, সহ-সভাপতি রনধীর মজুমদার ছানা, ননী গোপাল দাশ, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জয়ন্ত ব্যানর্জি, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্ঠা অনিল দাশ, বিজয় তালুকদার, পীযুষ কান্তি দে, সভাপতি রনসিন্দু তালুকদার রন্টু, সহ-সভাপতি জয়ন্ত তালুকদার পুল্টন, সাধারণ সম্পাদক রনজিত সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক সমীরণ দাশ, দিলীপ দাশ, সুকুমার দাশ, সাংগঠনিক সম্পাদক সজীব দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক শৈলেন সূত্রধর, অর্থ সম্পাদক রাজীব কান্তি দে ও প্রচার সম্পাদক জুয়েল দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে গীতা সংঘ ও রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটি।
এদিকে, পৃথকভাবে র্যালিতে অংশগ্রহণ করেছেন গীতা সংঘের সদস্যরা। সকাল ১০টায় গীতা সংঘের ব্যানারে র্যালিতে অংশ নেন তারা। এসময় উপস্থিত ছিলেন গীতা সংঘের উপদেষ্ঠা কর্ণমনি আচার্য্য, বিজন সূত্রধর, সজল দে, অমর সূত্রধর, অমৃকা পাল, সদস্য সত্য সূত্রধর, সজল সূত্রধর, নিকুঞ্জ সূত্রধর, নিপেন্ড সূত্রধর, বেনু সূত্রধর, নিশি সূত্রধর, দুলু পাল, অসিত সূত্রধর, পরিন্দ্র সূত্রধর, বিকাশ সূত্রধর, রজত দেবনাথ, সন্টু সূত্রধর ও কাঞ্চন পাল প্রমুখ।

