শান্তিগঞ্জে ৬০ পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জে আশ্রয়ন প্রকল্প—২ এর আওতায় আরও ৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শান্তিগঞ্জের এফবিআই বিডিভির হলরুমে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায় দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ৬০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ—সুবিধা সম্বলিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।