Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
শাবির ভিসির পদত্যাগের দাবিতে আইনজীবীদের মানববন্ধন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

শাবির ভিসির পদত্যাগের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন আইনজীবীরা। বুধবার বেলা ১১টায় সুনামগঞ্জের বিজ্ঞ আইনজীবীবৃন্দদের ব্যানারে আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শাবিপ্রবির উপাচার্য তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। একজন অভিভাবক হিসাবে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর কাছ থেকে যে আচরণ পেয়েছে সেটি দুঃখজনক। তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো না মেনে উল্টো পুলিশ দিয়ে তাঁদের অমানবিকভাবে পিটিয়েছেন। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর কাছে নিরাপদ নয়। তাঁর কাছে বিশ^বিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে ক্ষমতা ও ভিসির চেয়ার বড়, এই কয়দিনে এটাই তিনি প্রমাণ করেছেন। আইনজীবীরা বলেন, দেশের মানুষ তাঁদের নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন। তাঁদের যৌক্তিক আন্দোলনে মানুষের সমর্থন রয়েছে, সমর্থন থাকবে। বিশ^বিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে এই ভিসিকে তাঁর পদ থেকে অবশ্যই সরে যেতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আহমেদ, আইনজীবী মো. আবদুল হামিদ, মো. বোরহান উদ্দিন দোলন, আমিনুর রশিদ রনক, আফিজ মিয়া, আনিসুজ্জামান শামীম, শাহাব উদ্দিন চৌধুরী, মো. আবুল কাশেম, এ আর জুয়েল, মো. ছালেহ আহমদ, জাবেদ নূর, আবুল বাশার প্রমুখ।