স্টাফ রির্পোটার
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সকল পূজা কমিটিকে নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নৃপেশ তালুকদার নানু, সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান কান্তি রায়, বিশ্বম্ভপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব স্বপন কুমার বর্মন, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক শারফুল আহসান ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, ধূর্যটি কুমার বসু, ওয়েজখালী পূর্বপাড়া পূজা কমিটির সভাপতি নৃপেন্দ্র ঘোষ, মতিলাল চন্দ্র প্রমুখ।
- শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হতে হবে -ব্যারিস্টার ইমন
- দেশোন্নয়নে প্রবাসীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করুন


