স্টাফ রিপোর্টার, শাল্লা
সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ৪র্থ বর্ষের ছাত্র প্রণব চন্দ্র দাস (২৩) সোমবার থেকে নিখোঁজ রয়েছে। প্রণব দাস শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের পুটকা গ্রামের পরিমল দাসের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রণব সিলেটের পশ্চিম পাঠানটোলা থেকে এমসি কলেজে পড়াশোনা করতেন। সোমবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে টিউশনি করানোর কথা বলে মেস থেকে বের হন। তারপর আর মেসে ফেরেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করার পরেও পাওয়া যায় নি।
এই ঘটনায় গত কাল (৩০ আগস্ট) প্রণবের ভাই অভিজির দাস সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সর্বশেষ বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে ছিল কালো রঙের শার্ট জামা, তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মুখম-ল গোল। নিখোঁজের আগে সর্বশেষ অবস্থান ছিল ভাতালিয়ায়।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করছেন বলে সূত্রে জানায়।
- দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- কিন্ডার গার্টেন পরিচালকদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান


