শাল্লা প্রতিনিধি
শাল্লায় উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হয়েছে। শাল্লা উপজেলার মোট ভোটার ৭৭ হাজার ৮৩২ জন। এর মধ্যে ৪৭ হাজার ৬৫২ জন ভোটার ভোট প্রদান করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা নৌকা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫৯৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু
সিংহ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৩ ভোট। নৌকা ২৯ হাজার ৫৪৬ ভোট বেশী পেয়েছে। শাল্লায় উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৩৬টি এর মধ্যে নৌকা ৩৪টিতে ও সিংহ ২ টিতে বেশী ভোট পেয়েছে।
উপজেলা আটগাঁও ও উজানগাঁও কেন্দ্রে বেশী ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুর সিংহ প্রতীক। উজানগাঁও কেন্দ্রে সিংহ প্রতীক পেয়েছে ৭৬৫ ভোট ও নৌকা পেয়েছে ৬১১ ভোট। এদিকে আটগাঁও কেন্দ্রে সিংহ পেয়েছে ৬২১ ভোট ও নৌকা পেয়েছে ৫৩১ ভোট। তবে এই দুইটি কেন্দ্র ছাড়া অন্য ৩৪টি কেন্দ্রেই নৌকা প্রতীক বেশী ভোট পেয়েছে।


