শাল্লা প্রতিনিধি
শাল্লায় খড় চুরিকে কেন্দ্র করে চোরের আক্রমণে কৃপাময় দাস (৫৫) ও বেনু মাধব দাস (৩১) নামে দু’জন গুরুতর আহত হয়েছে। আহতরা বাহারা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
জানা যায় নোয়াগাঁও গ্রামের সখিচরণ দাস ও তার তিন ছেলে রবিন্দ্র দাস, সমিরণ দাস, স্বপন দাস রবিবার দুপুরে গ্রামের পাশে দিরাই শাল্লা সড়কের মধ্যে কৃপাময় দাসের (গরুর খাদ্য) খড় চুরি করে নিয়ে যায়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা
কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার দুপুরে কৃপাময় দাস তার ভাতিজা ভানু চাঁদ দাস শাল্লা উপজেলা সদরে যাবার পথে সুখলাইন গ্রামের পাশে সমিরণ দাস, স্বপন দাস মিলে তাকে মারপিট করে টাকা পয়সা ও একটি মোবাইল নিয়ে যায়। মারপিটে কৃপাময় গুরতর আহত হয়। পরে আহত কৃপাময়কে স্থানীয় লোকজন উদ্ধার করে শাল্লা সদর হাসপাতালে ভর্র্তি করেন । এই ঘটনার খবর পেয়ে কৃপাময়ের স্বজনরা বিষয়টি জানতে চাইলে সখিচরণের ছেলেরা ও তার স্বজন মিলে ক্ষিপ্ত হয়ে আবারও কৃপাময়ের ভাতিজা বেনুকে রড দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে শাল্লা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। গুরুতর আহত বেনুকে শাল্লা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
- ছাতকে জসিম উদ্দিনের খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
- সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে পাগলায় তরুর মানববন্ধন


