শাল্লায় ছাত্রীকে ধর্ষণ করে জোরপূর্বক আটক মামলা না করার হুমকি

শাল্লা প্রতিনিধি
শাল্লা উপজেলা সদরে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেছে দুই বখাটে। শনিবার সকালে উপজেলা কলেজ রোডে এই ঘটনা ঘটে। এঘটনায় ওই ছাত্রীর বাবা রবিবার দুপুরে শাল্লা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো, উপজেলার সুলতানপুর গ্রামের  
মুজিবুর রহমানের ছেলে মাসুদ মিয়া (২৪) ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আশিকুর রহমান (১৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। পথে বখাটে মাসুদ মিয়া ও আজিজুর তার মুখে কাপড় গুজে জোর করে নিজের ঘরে নিয়ে যায়। পরে দুই বখাটে তাকে ধর্ষণ করে বাথরুমে আটকিয়ে রেখে। এদিকে মেয়ে সময়মত বাসায় ফিরে না আসায় খোঁজতে বের হন বাবা। আটক থাকা ওই ছাত্রীর কান্না-কাটির শব্দ শুনে স্থানীয় লোকজন তার বাবাকে জানান। মেয়েকে উদ্ধার করতে গেলে মাসুদ মিয়া ধারালো রাম দা দিয়ে তার বাবাকে হুমকি-ধামকি দেয়। এক পর্যায়ে আটককৃত ওই ছাত্রীকে মাসুদ মিয়ার চাচাতো ভাই উপজেলা যুবলীগ নেতা তকবীর হোসেনের বাসায় নিয়ে আটক করে রাখে। পরে শাল্লা থানার এসআই হুমায়ুন কবীর যুবলীগ নেতা তকবীর হোসেনের বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে।
এদিকে ঘটনাটি জানা জানি হওয়ার পর থানায় মামলা না করার জন্য ছাত্রীর বাবাকে অর্থের প্রলোভন, নানাভাবে হুমকি দিতে থাকে মাসুদ মিয়া ও আজিজুরের লোকজন। কিন্তু ছাত্রীর বাবা রবিবার দুপুরে দুই বখাটেকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে উপজেলা যুবলীগ নেতা তকবীর হোসেনের সাথে কথা বলতে চাইলে ফোন ধরেন নি তিনি।
শাল্লা থানার ওসির দায়িত্বপ্রাপ্ত এসআই সত্যব্রত চক্রবর্তী জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।