স্টাফ রিপোর্টার, শাল্লা
ভাটির উপজেলা শাল্লায় র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
সোমবার বেলা সোয়া ১১টায় হেলিকপ্টার যোগে তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর ফুটবল খেলার মাঠে পৌঁছান। এখানেই তিনি ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন। পরে স্পীডবোট যোগে পাশের বাহাড়া ইউনিয়নের সুখলাইন গ্রামের পুর্বদিকে দিরাই-শাল্লা সড়কে আশ্রয় নেয়া বন্যায় ক্ষতিগ্রস্ত আরো ২০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেন তিনি।
পরে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জন্মস্থান শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামে ত্রাণ বিতরণ করেন।
জানা যায়, র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে শাল্লা প্রায় ১০০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযুষ, শাল্লা ইউপি পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী এবং র্যাব কর্মকর্তাবৃন্দ।
- পানসি রেস্টুরেন্টের খাবারে চেলা পোকা, হাসপাতালে ভর্তি ২ স্বেচ্ছাসেবক
- ধর্মপাশায় সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে ত্রাণ বিতরণ


