শাল্লায় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভা আজ

স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভা অনুষ্ঠিত হবে আজ। রবিবার দুপুর ১টায় উপজেলার শাহিদ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করবেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাশ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ   
২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের পুত্র সৌমেন সেনগ্রপ্ত।