কচি কাচাঁ বম্বে সুইটস’র সঙ্গীত প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
কচি কাচাঁ বম্বে  সুইটস’র জেলা পযার্য়ে সঙ্গীত প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত শনিবার সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় কচি কাচাঁ মেলার আয়োজনে শহর বালিকা সরকারী   
 প্রাথমিক বিদ্যালয়ে ‘ক’ ও ‘খ’-দুইটি গ্রুপে জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন করেন শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিনাক্ষী দাস, রুকসানা সিদ্দিকা পান্না, রিনা চন্দ, হালুওয়ারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তুলিকা ঘোষ চেীধুরী, ষোলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা রাণী রায় প্রমুখ।
পরে বিকাল ৪ টায় সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে ও শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রখেন, উপজেলা শিক্ষা অফিসার সুলেমান মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক মোল্লা, বম্বে সুইটস এরিয়া সেলস ম্যানজার সোসেন কুমার মন্ডল, বম্বে সুইটস পরিবেশক তামিন, বম্বে সুইটস জোনের ইনর্চায মাহবুবুল আলম, বম্বে সুইটস সেলস অফিসার মো. জাহাঙ্গীর আলম, মো. আজিজুল হক।
আলোচনা সভার পর প্রাতযোগিতায় বিজয়ী দিব্য দাস, ধ্রুপদি, ক্রিসেন তিমাম, অন্নপূর্ণা, প্রান্ত পাল ও সুকর্না রায়ের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
প্রতিযোগিতায় প্রায় ৩০০ প্রতিযোগি অংশ নেয়। এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন নিউজ ও দৈনিক সমকাল।