স্টাফ রিপোর্টার
শাল্লায় বজ্রপাতে এক কৃষককের মৃত্যু ঘটেছে। নিহত কৃষককের নাম শংকর সরকার (২২)। তিনি হবিবপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে। সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়ি থেকে শ^াসখাই বাজারে যাবার পথে বজ্রপাতের ঘটনায় এই কৃষককের মৃত্যু ঘটে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলামিন চৌধুরী জানান, বজ্রপাতের ঘটনায় শংকর সরকার শ^াসখাই বাজারে যাবার পথেই মারা গেছেন। এরপর তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।


