অনুভূতির রক্তপাত

এস ডি সুব্রত

কুয়াশার চাদরে ঢাকা অলৌকিক স্বপ্পেরা
উষ্ণ রোদের দেখা জানি কভু পায়না
সোনালী ডানার চিলের মতো আজন্ম অদেখা
স্বপ্ননীল ইচ্ছে হারায় ঘোরলাগা সন্ধ্যায়
সোনাঝড়া রোদ ছায়া ফেলে না বিপন্ন আঙিনায়
নির্জন স্তব্ধতায় হেঁটে যাই অজানায়
মায়াময় পৃথিবীর অমোঘ মায়ার খেলায়
মন তবু বারবার ফিরে ফিরে যায়
কাছের মানুষ আচমকা মনে হয় বড় অচেনা
অনুভূতির রক্তপাত বুঝেও বুঝে না।