শাল্লায় ৬টি দোকানে অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

পি সি দাশ, শাল্লা
শাল্লউপজেলয় আগুনে ছয়টি দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । উপজেলার শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে শুক্রবার রাত ১ টায় এ দুর্ঘটনা ঘটে ।
জানা যায়, শুক্রবার রাত প্রায় ১ টার দিকে হঠাৎ আগুনের সুত্রপাত হলে ছয়টি দোকান ঘরের ৮ জন ব্যবসায়ির প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। চিৎকার শুনে আশে পাশের গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে মোদি ব্যবসায়ি হীরেন্দ্র দাস ও সায়েদ মিয়া, মোবাইল ব্যবসায়ি সরবিন্দু দাস, ফার্মেসী ব্যবসায়ি নিরঞ্জন চৌধুরী, অপু চৌধুরী সহ কাচামাল ব্যবসায়ি সুদীন দাস, সুজিত দাস, রন দাস ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বাজার ব্যবসায়ি আদিত্যপুর গ্রামের তপন সরকার বলেন, রাতে আগুন আগুন চিৎকার শুনে আমি সহ গ্রামের অনেকই দৌড়ে বাজারে আসি এবং আগুন নিভানোর চেষ্টা করি। এক পর্যায়ে কোন রকমে আগুন নিয়ন্ত্রণেে আসে। আশেপাশের গ্রামের মানুষজন না আসলে সমস্ত বাজার পুড়ে ছাঁই হয়ে যেত।
বাজার ব্যবসায়ি কমিটির সভাপতি মজিবুর রহমান বলেন, কারন এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিভানো সম্ভব হয়েছে। আগুনে ছয়টি দোকানের ৮ জন ব্যবসায়ির সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় (শনিবার বেলা ১০ পর্যন্ত) প্রশাসনের কেউ তাদের খোঁজ খবর নিতে আসেনি বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
এবিষয়ে শনিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন, আগুনে পুড়ার খবর পেয়েছি কিছুক্ষনের মধ্যে আমার লোকজন সেখানে যাবে এবং ক্ষয়ক্ষতির হিসাব করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য একটি প্রতিবেদন জেলায় প্রেরণ করা হবে বলে তিনি জানান।