পি সি দাশ, শাল্লা
শাল্লায় রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। সে উপজেলার বাহারা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত বাবর আলীর ছেলে বলে জানা যায়।
সোমবার সকালে রফিকুল তার নিজ বাড়ির উত্তর পাশের হাওড়ে ধান কাটতে যায় । বেলা ৩ টায় সে ধান কাটা অবস্থায় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত
হয় । এসময় পাশের জমিতে ধান কাটার লোক জন রফিকুলকে উদ্ধার কারে শালা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার হেলাল উদ্দিন তাকে মৃত বলে ঘোষণা করেন ।


