শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা

পি সি দাশ শাল্লা
শাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্থাণীয় গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান খানের সভাপতিত্বে সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব সোবাহানী চৌধুরী, অফিসার ইনচার্জ বজলার রহমান , ইউএইচও ডাক্তার হেলাল উদ্দিন, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুলমিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোপিকা রঞ্জন দাস,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ।
সভায় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশ সম্প্রীতির দেশ । এখানে সকল সম্প্রদায়ের লোকজন মিলে মিশে বসবাস করছে । এক শ্রেণির কিছু অসাধূ কুচক্রি মহল এদেশের ইতিহাস ঐতিহ্য বিনষ্ট করতে মরিয়া হয়ে যা ইচ্ছা তাই করে চলেছে । ঐ সব নরপশুরা তাদের স্বার্থ হাসিল করার জন্য দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের মূর্তিসহ ঘরবাড়ি ভেঙ্গে দিচ্ছে । এই সব সম্প্রীতি বিনষ্টকারীদের বিরোদ্ধে রুখে দাঁড়ানো এবং শাল্লার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার জন্য সকল সম্প্রদায়ের প্রতি এসময় আহবান জানান বক্তারা ।