স্টাফ রিপোর্টার
শাল্লা উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ৩নং বাহারা ইউপি কার্যালয়ে তরুন কান্তি দাসের সভাপতিত্বে ও চম্পা রানী পালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের দিরাই উপজেলা সভাপতি নারায়ন চন্দ্র দাস, জেলা উদীচী’র নাট্য বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মাহবুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পুলক রাজ, মোতালিব চৌধুরী, ্জমান গানি, জহুর লাল, কাননবালা সরকার, কৃষ্ণ কান্ত দাস।
সম্মেলনে তরুন কান্তি দাসকে সভাপতি ও
কৃষ্ণকান্ত দাসকে সাধারণ সম্পাদক করে শাল্লা উপজেলা উদীচী’র কমিটি গঠন করা হয়েছে।


