শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, শাল্লা
বিনা প্রতিদ্ব›িদ্বতায় শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে।
বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত সদস্যরা হলেন- সহসভাপতি শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল ও প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস, নির্বাহী মহিলা সদস্য (সংরক্ষিত) শাসখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেনা রানী দাস ও সাবেক ক্রীড়াবিদ দিপালী রায়, সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ কালিপদ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আপন যুব সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক পি সি দাস পীযুষ ও প্রাক্তন ক্রীড়াবিদ হেমসেন সরকার, অতিরিক্ত সাধারণ সম্পাদক আঙ্গারুয়া যুব সংঘের সাধারণ সম্পাদক হিমেল সরকার, কোষাধক্ষ্য আঙ্গারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত তালুকদার, নির্বাহী সদস্য মামুদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমথ কান্তি চৌধুরী, হরিপদ দাস, বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দু তালুকদার, ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গেশ চৌধুরী, সহদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদ্বীপ্ত কুমার দাস, আগুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ ব্রত চৌধুরী ও চাকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল চন্দ্র দাস।
১৫ জুন বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বে নিয়োজিত মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব উপজেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।