তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার
জেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব (বিশ্ব স্বাস্থ্য), স্বাস্থ্য সেবা বিভাগ আনজুমান আরা।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, রেড ক্রিসেন্টের প্রতিনিধি, স্কুল/কলেজের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, তামাক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।