বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আগাম বন্যা মোকাবিলায় বিশ্বম্ভরপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
সভায় জানানো হয়, কয়েকদিন যাবৎ অতিবৃষ্টিপাতের ফলে উপজেলায় দ্রæত পানি বাড়ছে, এতে বন্যার আশংকা দেখা দিয়েছে।
এসময় বন্যা হলে পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, আশ্রয়কেন্দ্রে বিশুদ্ধ পানি, আলো, নিরাপত্তা, স্যানিটেশন, খাদ্য ব্যবস্থা সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারফ ফারুকী, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. ইকরামুল হোসেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী তপন, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, এফআইভিডিবি দিশার প্রকল্পের প্রতিনিধি সাদিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যব্দৃ।
- তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা
- সুদখোরদের যন্ত্রণায় ইউপি চেয়ারম্যামের মৃত্যু/ ৫ জনকে আসামী করে মামলা


