শিক্ষক ও অভিভাবকের প্রচেষ্টায় কাঙ্খিত ফলাফল -বকুল চৌধুরী

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন,‘শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় শিক্ষা ক্ষেত্রে কাংখিত ফলাফল অর্জন করা সম্ভব। শিক্ষক-অভিভাবক সমন্বয়েই মেধাবীরা তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। শিক্ষিত জাতি বিনির্মাণে সরকারী উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’
বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মৌলভী গোলাম মোস্তফা ট্রাষ্ট্রের বৃত্তি প্রদান ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হোসেনের সভাপতিত্বে ও পঙ্কজ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এএসএম মিছবাহুজ্জামান শিলু, ট্রাষ্ট্রের পরীক্ষা নিয়ন্ত্রক মাও. ফিরোজ আহমদ। বক্তব্য রাখেন, মাও মখছুছুর রহমান, গোলাম নবী রিপন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, রুহুল আমিন সুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান, রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রমজান আলী, বাদেঝিগলী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসনাত, শিক্ষক বশির উদ্দিন, জয়নাল আবেদীন, মোস্তাক আহমদ, প্রতিমা রায়, রমা রায়, জয়ন্তী দেবনাথ, মানিক মিয়া, নুরুল হক, মাহবুবুর রশীদ, স্বপন কুমার তালুকদার, গীতা রানী দাস, মোজাম্মিল আলী, খলিলুর রহমান, জাকারিয়া আহমদ, রূপালী ভৌমিক, আফিয়া বেগম, আফতারুন বেগম, অঞ্জনা বেগম, সালমা বেগম, পান্না দে, ছাদিক মিয়া প্রমুখ।